সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৪ সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় মিছিলের প্রস্তুতিকালে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের চার সদস্যকে গ্রেফতার করেছে সলঙ্গা থানা পুলিশ।

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে সলঙ্গা থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের ভেংড়ী এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, থানার রামকৃষ্ণপুর ইউনিয়নের চকনিহাল গ্রামের মোজাম্মেল হকের ছেলে ওসমান গণি (২২), একই গ্রামের আব্দুল মতিনের ছেলে স্বাধীন (২২), অলিদহ গ্রামের শাহ আলমের ছেলে সুমন মিয়া (২১) এবং তাড়াশ উপজেলার মথুরাপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছুম আহম্মেদ (২২)।

সলঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) আসলাম আলী এ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার সকালে ভেংড়ী এলাকায় নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা চারটি হাইস গাড়ি নিয়ে মিছিলের প্রস্তুতি নিচ্ছেন এমন গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালায়। এ সময় চারজনকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে ইয়াবা ট্যাবলেটসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন