‎চট্টগ্রামে পুলিশের ওপর হামলা চালিয়ে শটগান লুট, গ্রেপ্তার ৪

চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজনের মৃত্যুকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও শটগান লুটের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ১৩ জনের নাম উল্লেখ করে ৫০০ থেকে ৬০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়েছে।
‎
‎গত শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মৌলভীর দোকান এলাকায় মিনিবাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হন। এ ঘটনার পর উত্তেজিত জনতা সড়ক অবরোধ করে। খবর পেয়ে সাতকানিয়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়। এতে তিন পুলিশ সদস্য আহত হন।
‎
‎এ সময় হামলাকারীরা পুলিশের একটি পিকআপ ভাঙচুর করে। এতে আনুমানিক তিন লাখ টাকার ক্ষতি হয়। পাশাপাশি পুলিশের একটি শটগান ছিনিয়ে নেওয়া হয়। পরে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লুট হওয়া শটগান ও ভাঙচুর করা সরকারি গাড়িটি উদ্ধার করে।
‎
‎এ ঘটনায় সাতকানিয়া থানার উপপরিদর্শক (এসআই) জাহেদ হোসেন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা করেন।
‎
‎সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলা, সরকারি গাড়ি ভাঙচুর ও অস্ত্র লুটের ঘটনায় জড়িত চারজনকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
‎
‎তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বাইরে এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন:শিশুসাহিত্য উৎসব: ‘পাখপাখালির ছড়া’ বইয়ের জন্য পুরস্কৃত পলাশ

ইমি/ ‎

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন