পেশাদারিত্ব, দক্ষতা ও সাহসিকতার সাথে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ যশোরের শার্শা থানার দুই উপ-পরিদর্শককে (এএসআই) বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছে। খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম পক্ষে এ পুরস্কার হস্তান্তর করেন যশোর জেলা পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল সাড়ে ১০টায় যশোরের শার্শা থানার এএসআই লাভলু মিয়া ও এএসআই ফারুক হোসাইন শার্শা থানার খাজুরা এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে অভিযানকালে দক্ষিণ বুরুজবাগান গ্রামের ‘প্রাইম ব্রিকস্’ নামক ইটভাটা সংলগ্ন নাভারণ-সাতক্ষীরা সড়ক থেকে ১৮ পিস স্বর্ণের বার ও একটি সুজুকী মোটরসাইকেলসহ আলাউদ্দীন (৫২) নামের এক চোরাকারবারি কে হাতেনাতে আটক করে।
উক্ত সফল অভিযানে এই দুই পুলিশ কর্মকর্তার পেশাদারিত্ব, পুলিশি দক্ষতা ও প্রশংসনীয় দায়িত্বশীলতার পরিচয় দেওয়ায় খুলনা রেঞ্জের ডিআইজি মোঃ রেজাউল করিম তাঁদের আন্তরিক অভিনন্দন জানান এবং ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এই বিশেষ পুরস্কারে ভূষিত করেন।
পড়ুন : ধামরাইয়ে রিকশার ন্যায্য ভাড়া ও শৃঙ্খলা প্রতিষ্ঠার দাবিতে স্মারকলিপি


