“বাদ যাবে না একটিও ছাগল-ভেড়া, দিতে হবে বিনামূল্যে পিপিআর রোগের টিকা” স্লোগানে মেহেরপুরের গাংনীতে বিনামূল্যে পিপিআর টিকাদান কর্মসূচির উদ্বোধন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় উপজেলার গাড়াডোব গ্রামে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
গাংনী উপজেলা প্রাণী কর্মকর্তা ডা: আরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমবায় কর্মকর্তা মনিরুজ্জামান, প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, বিআরডিবি প্রকল্প কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।
উদ্বোধনী আলোচনা সভায় উপস্থিত বাণিজ্যিক ও পারিবারিক খামারিদের দিক নির্দেশনামুলক বক্তব্যদেন ডা: আরিফুল ইসলাম। তিনি আরও জানান উপজেলার ৯ টি ইউনিয়ন ও একটি পৌরসভার ছাগল-ভেড়ার জন্য ৫০ হাজার ডোজ পিপিআর টিকা বিনামূল্যে প্রদান করা হবে।
পড়ুন : সীতাকুণ্ডে লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ৫ যাত্রী নিহত
সা/


