ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ফিন্যান্স) এম এ জলিল বুধবার (২৮ অক্টোবর) গাজীপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) কার্যালয় পরিদর্শন করেছেন।
তিনি কার্যালয়ের কার্যক্রম, প্রশাসনিক নথিপত্র ও দাপ্তরিক রেজিস্টার পর্যালোচনা করেন। পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার) তাঁকে ফুল দিয়ে স্বাগত জানান। পরে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।
পরিদর্শন শেষে তিনি ডিবি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় অপরাধ দমন, বিচারাধীন ও তদন্তাধীন মামলার দ্রুত নিষ্পত্তি, মাদক ও অবৈধ অস্ত্র উদ্ধার সাইবার অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি জনসাধারণের সঙ্গে পেশাদার, মানবিক ও সৌজন্যপূর্ণ আচরণ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আমিনুল ইসলাম, বিপিএম অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) শাহ্ শিবলী সাদিক অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোহাম্মদ মোজাম্মেল হোসেন ডিবির ইনচার্জ মোহাম্মদ হাসমত আলীসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


