চাল, আটা ও ময়দায় পুষ্টি উপাদান বা ফর্টিফিকেশন বাধ্যতামূলক করতে দ্রুত আইন প্রণয়ন ও কার্যকর বিধিমালা তৈরির ওপর গুরুত্ব দিচ্ছেন সরকার। স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম ২৮ বুধবার রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশে ফর্টিফিকেশন অ্যালায়েন্স অব বাংলাদেশ (এফএবি) আয়োজিত ‘কনভেনিং পার্টনারশিপ অন ফুড ফর্টিফিকেশন’ শীর্ষক সেমিনারে তিনি এ আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। সেমিনারে বিশেষ অতিথি প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, জনগণের কাছে পুষ্টিসমৃদ্ধ খাবার পৌঁছে দিতে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করা জরুরি। লবণ ও ভোজ্যতেলে আয়োডিন ও ভিটামিন যুক্ত করার উদ্যোগ সফল হলেও চাল ও আটার ক্ষেত্রে তা এখনো পূর্ণাঙ্গভাবে বাস্তবায়িত হয়নি।
দেশে বছরে প্রায় ৩ কোটি ৯২ লাখ মেট্রিক টন চাল উৎপাদিত হয় উল্লেখ করে মীর শাহে আলম বলেন, দেশে চালের বার্ষিক চাহিদা প্রায় ৩ কোটি ২৫ থেকে ৩ কোটি ২৬ লাখ মেট্রিক টন। উৎপাদন ও মজুতের পর্যাপ্ততা বিবেচনায় সঠিক পরিকল্পনা ও সময়োপযোগী কর্মপরিকল্পনার মাধ্যমে চালের ফর্টিফিকেশন কার্যক্রম বাস্তবায়ন করা সম্ভব।
প্রধান অতিথিখাদ্য মন্ত্রী আফরোজা খানম বলেন, সরকারি খাদ্যসহায়তা কর্মসূচির আওতায় হাসপাতাল, এতিমখানা, শিশু সদন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর রেশনে সরবরাহ করা চাল ও আটায় পর্যায়ক্রমে পুষ্টি উপাদান যুক্ত করা বাধ্যতামূলক করা যেতে পারে। এতে সরকারি খাদ্য বিতরণ ব্যবস্থার মাধ্যমে পুষ্টিসমৃদ্ধ খাবার সরবরাহের সুযোগ বাড়বে।
খাদ্যনিরাপত্তা ও পুষ্টি কার্যক্রম আরও কার্যকর করতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর দায়িত্ব ও কার্যক্রমের মধ্যে সমন্বয় জোরদার করতে হবে।চাল ও আটা ময়দায় ফর্টিফিকেশনে করতে দ্রুত আইন প্রণয়ন করা হবে।
পড়ুন : ধামরাইয়ে মাঠে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে বৃদ্ধের মৃত্যু


