শীতের নতুন সবজি আসলেও রাজধানীতে চড়া দামের উত্তাপ

রাজধানীর বাজারে শীতের নতুন সবজির দেখা মিললেও চড়া দামের কারণে ক্রেতাদের মাঝে কোনো স্বস্তি নেই। বিশেষ করে সবজি, মাছ ও মুরগি কিনতে তুলনামূলকভাবে বেশি খরচ করতে হচ্ছে সাধারণ মানুষদের। শুক্রবার (৩০ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত কাচাঁ বাজারে সরেজমিন ঘুরে বাজার দর ও পরিস্থিতির এই চিত্র দেখা গেছে।

বিজ্ঞাপন

সবজির বাজারে প্রতি কেজি নতুন আলু ১৬০ টাকা এবং দেশি টমেটো ১৮০ থেকে ২২০ টাকা দরে বিক্রি হচ্ছে। এ বিষয়ে সবজি ব্যবসায়ী সজীব জানান, “বাজারে নতুন কোনো সবজি বা পণ্য উঠলে শুরুতে দাম কিছুটা বেশি থাকে।”

অধিকাংশ সবজির দাম কেজিপ্রতি ৬০ থেকে ১৪০ টাকার মধ্যে থাকলেও কিছু পণ্যের দাম ১০০ টাকা ছাড়িয়ে গেছে। বাজার দর অনুযায়ী—

প্রতি কেজি ফুলকপি ও বাঁধাকপি ৬০ টাকা, পটোল ৬০ টাকা, মুলা ৭০ টাকা, কচুমুখী ও ঢ্যাঁড়স ৮০ টাকা, ঝিঙা, লম্বা বেগুন ও শিম ১০০ টাকা, গোল বেগুন ১২০ টাকা, সাধারণ টমেটো ১২০ টাকা এবং গাজর ১৪০ টাকা। তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে (৩০ টাকা) ও মিষ্টিকুমড়া (৪০ টাকা)। এ ছাড়া জলপাই ৮০ টাকা এবং কাঁচা মরিচ ১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। লাউ বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।

বাজারের এই পরিস্থিতিতে ক্ষোভ প্রকাশ করে সবজি ক্রেতা ফুয়াদ বলেন, “টেলিভিশনে দেখি, পাঁচ টাকা দিয়েও কেউ লাউ কিনছে না। অথচ রাজধানীর বাজারে ৭০ থেকে ৮০ টাকার নিচে কোনো লাউ পাওয়া যাচ্ছে না। অধিকাংশ সবজির দামই ১০০ টাকার আশপাশে। শীত এলে সাধারণত সবজির দাম কমার কথা, কিন্তু এবার দেখছি উল্টো চিত্র।”

অন্যদিকে, মাছের বাজারেও বিরাজ করছে চরম চড়া দাম। বিশেষ করে বড় আকারের, দেশি ও সামুদ্রিক মাছ কিনতে ক্রেতাদের বাড়তি অর্থ গুনতে হচ্ছে।

প্রতি কেজি পাঙাশ ২৩০ টাকা, তেলাপিয়া ২৬০ টাকা, রুই ৩৫০ টাকা, পাবদা ৪০০ টাকা, চাষের শিং ৪৫০ টাকা এবং বায়লা ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বড় আকারের কাতল মাছ কেজিপ্রতি ৬০০ থেকে ৮০০ টাকা, ট্যাংরা ৭০০ টাকা, আইড় ৭০০ থেকে ১ হাজার ২৫০ টাকা, বাইন মাছ ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, দেশি শিং ১ হাজার টাকা, সাগরের পাঙাশ ১ হাজার ২০০ টাকা এবং বড় আকারের চিংড়ি ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে। ইলিশের বাজারও বেশ চড়া। ৯০০ গ্রাম ওজনের ইলিশ কেজিপ্রতি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং এক কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৬০০ টাকায়।

মাছের দাম প্রসঙ্গে মাছ ব্যবসায়ী নোমান বলেন, “সাগরের মাছ সব সময় বেশি থাকে। হাজারের নিচে বিক্রি হয় না। আবার দেশি মাছের দামও বেশি। চাষের মাছের দামও ২০০ টাকার উপরে। আজকে আইড় মাছ ৭০০ থেকে ১২৫০ টাকা কেজি বিক্রি করছি।”

তবে বাজারের দাম নিয়ে কাশেম নামে এক ক্রেতা বলেন, “খিলক্ষেত বাজারে মাছের দাম একটু বেশি থাকে। দাম বেশি হলেও এখানে তরতাজা মাছ পাওয়া যায়।”

সবজি ও মাছের পাশাপাশি আমিষের অন্যান্য পণ্যের দামও বেশ বাড়তি। মুরগির বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি ১৯০ টাকায় এবং সোনালি মুরগি কেজিপ্রতি ৩১০ থেকে ৩২০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া ডিমের বাজারে প্রতি ডজন বাদামি (ব্রাউন) ব্রয়লার ডিম ১৪০ টাকা এবং সাদা ডিম ১৩০ টাকায় বিক্রি হতে দেখা গেছে।

পড়ুন : শনিবার প্রকাশিত হচ্ছে এইচএসসির ফলাফল, জানবেন যেভাবে

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন