পঞ্চগড়ে লিজার বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

পঞ্চগড়ের দক্ষিণ রাজনগরের বাসিন্দা লিজাকে মিথ্যা মামলায় হয়রানি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে ভুয়া ছবি তৈরি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগ উঠেছে। এসব ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করে সুষ্ঠু তদন্ত, অপপ্রচারকারীদের শনাক্তকরণ ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন ভুক্তভোগী লিজা ও তাঁর পরিবার।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে পঞ্চগড় প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিজার বিরুদ্ধে দায়ের করা মামলাকে মিথ্যা দাবি করে হয়রানি বন্ধের আহ্বান জানানো হয়। পাশাপাশি এআই প্রযুক্তির মাধ্যমে তৈরি করা কথিত ভুয়া ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়ে মানহানির চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করা হয়।

সংবাদ সম্মেলনে লিজা ও তাঁর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, রুবি আক্তার, তাঁর স্বামী, তাঁর কথিত পরকীয়া সম্পর্কের সঙ্গী এবং এক আইনজীবীর সংশ্লিষ্টতায় তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন ফেসবুক আইডি ব্যবহার করে তাঁদের নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে, যা তাঁদের সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করছে বলে দাবি করেন তাঁরা।

ভুক্তভোগী ও তাঁর পরিবার এসব ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানোর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং চলমান হয়রানি বন্ধের দাবি জানান তাঁরা।

বিজ্ঞাপন

পড়ুন : সুবর্ণচরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ ও শোভাযাত্রা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন