জামালপুরে বজ্রপাত রোধ ও পরিবেশ রক্ষায় তিন শতাধিক তালের বীজ রোপণ

“সবুজে নিরাপদ থাকি” সংগঠনের উদ্যোগে এবং “একটি চারা আশার ধারা” স্লোগানকে প্রতিপাদ্য মেনে জামালপুর সদর উপজেলার ৫ নং ইটাইল ইউনিয়নের শৈলেরকান্দার নায়েবালী মোড় থেকে রুহুলী গ্রাম ও এর আশেপাশের রাস্তার পাশে অত্যন্ত আনন্দঘন পরিবেশে তিন শতাধিক তালের বীজ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ রক্ষা এবং গ্রামের সাধারণ মানুষকে বজ্রপাতের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ থেকে নিরাপদ রাখতে মানবকল্যাণমূলক এই চমৎকার আয়োজনটি সম্পন্ন হয়।

বিজ্ঞাপন

সংগঠনটির প্রতিষ্ঠাতা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজকর্মী আক্কাস আলী এবং প্রধান উপদেষ্টা ও সমন্বয়কারী, স্বনামধন্য শিক্ষক রেজাউল করিম নোমানের নেতৃত্বে এলাকাবাসীকে সাথে নিয়ে এ মহতী উদ্যোগ বাস্তবায়ন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইটাইল ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান গোপন,বাংলাদেশ পুলিশের উপ-পরিদর্শক হুমায়ুন কবির এবং জনপ্রিয় উপস্থাপক ও সমাজকর্মী মোহাম্মদ আরিফুল হক সরকার। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী মোখসেদুর রহমান চানুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুব সমাজের প্রতিনিধিরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

তালের বীজ রোপণের এই সময়োপযোগী কর্মসূচিকে এলাকাবাসী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ জনগণ অত্যন্ত ইতিবাচকভাবে গ্রহণ করেছেন এবং এর ভূয়সী প্রশংসা করেছেন। শেকড়ের মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে দেশের বিভিন্ন প্রান্তে থাকা ইটাইল ইউনিয়নের কৃতি সন্তানদের এ ধরনের মহৎ প্রচেষ্টা ও ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমনটাই স্থানীয় এলাকাবাসীর প্রত্যাশা।

পড়ুন : মিরপুরে বিক্ষোভ ও সংঘর্ষের পর পরিস্থিতি স্বাভাবিক, মেট্রো স্টেশন চালু

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন