ফেসবুকে নিজ স্ত্রীর ছবি আপলোড করার জেরে পূর্ব শত্রুতা ও ক্ষোভের জেরে বন্ধুকে ছুরিকাঘাতে হত্যার দায়ে এক বাংলাদেশিকে মৃত্যুদণ্ড দিয়েছে কুয়েতের ক্রিমিনাল কোর্ট।
কুয়েত সিটিতে কুয়েতের আদালত এই চাঞ্চল্যকর মামলার রায় ঘোষণা করেন। আদালতের নথিপত্র ও তদন্তে উঠে এসেছে যে, নিহত ব্যক্তির সঙ্গে আসামির ব্যক্তিগত বিরোধ তৈরি হয়েছিল। অভিযুক্ত বাংলাদেশি নাগরিক তার ফেসবুক অ্যাকাউন্টে নিজের স্ত্রীর কিছু ছবি আপলোড করার বিষয়টি মেনে নিতে পারেননি এবং এ নিয়ে দুই বন্ধুর মধ্যে তীব্র বাকবিতণ্ডা ও বিরোধ শুরু হয়।
একপর্যায়ে প্রতিশোধপরায়ণ হয়ে অভিযুক্ত ব্যক্তি ধারালো অস্ত্র নিয়ে তার সেই বন্ধুর ওপর হামলা চালান এবং উপর্যুপরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করেন।
হত্যাকাণ্ডের পর অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট প্রমাণাদি বিশ্লেষণ ও সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত আসামির বিরুদ্ধে এই সর্বোচ্চ শাস্তি তথা মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।
পড়ুন : ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৬ জনের প্রাণহানি


