আশুগঞ্জ সারকারখানায় নিজের পিস্তলের গুলিতে এসআইয়ের আত্মহত্যা

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মাথায় নিজের পিস্তলের গুলিতে জাহাঙ্গীর আলম (৫২) নামে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) আত্মহত্যা করেছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে সারকারখানা পুলিশ ফাঁড়িতে এই ঘটনা ঘটে। তিনি ওই ফাঁড়ির ইনচার্জ ছিলেন। তিনি ফরিদপুর জেলার কোতোয়ালি থানার পূর্ব খাবাশপুরের মৃত আলী আকবর তালুকদারের ছেলে।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো জাহাঙ্গীর আলম ফজরের নামাজ পড়ে হাটতে বের হন। হাটা শেষ করে তিনি ফাঁড়িতে ফিরে আসেন। এর কিছুক্ষণ পর একটি গুলির শব্দ পাওয়া যায়। পরে কক্ষে ঢুকে মেঝেতে রক্তাক্ত অবস্থায় তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পাশে তার ব্যবহৃত পিস্তলটি পড়ে ছিল।

ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আরাফাতুল ইসলাম জানান, নিজের পিস্তলের গুলিতে ফাঁড়িতে পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। ঘটনাস্থলে থানা পুলিশ পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন