মুন্সীগঞ্জে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ব্যক্তির মৃত্যু

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ভিটিহোগলা গ্রামে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতে জাহেদ বেপারী (৫০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বুধবার গভীর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহেদ বেপারী মাজারের ভক্ত ছিলেন। বুধবার রাতে নিজ বাড়ির পাশেই হযরত দয়াল বাবা রুহুল আমিন শাহ মাজার শরিফের একটি কক্ষে অবস্থান করছিলেন তিনি। এ সময় একই এলাকার ফরিদ বেপারী ওই কক্ষে প্রবেশ করে জাহেদকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে গুরুতর জখম করেন বলে অভিযোগ রয়েছে।

পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মুন্সীগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গভীর রাতে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তছলিম উদ্দিন জানান, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ফরিদ বেপারীকে গ্রেপ্তারে পুলিশ ইতিমধ্যে অভিযান শুরু করেছে। অভিযুক্ত ফরিদ বেপারীর বিরুদ্ধে ইতিপূর্বে হত্যা ও মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

পূর্ববিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পড়ুন : আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার ব্যর্থ, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি নাহিদ ইসলামের

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন