জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে রাজশাহী মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে সার্বভৌমত্ব র‍্যালি

ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে রাজশাহী মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে “সার্বভৌমত্ব” র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজশাহী মহানগরীর বাটার মোড় থেকে বর্ণাঢ্য র‍্যালিটি বের করা হয়। র‍্যালিটি মালোপাড়া, সোনাদিঘির মোড় ও সাহেব বাজার হয়ে আলুপট্টিতে গিয়ে শেষ হয়।

র‍্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

র‍্যালির আগে বাটার মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়ের মন্ত্রী মিজানুর রহমান মিনু, এমপি।

সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ, সঞ্চালনা করেন রাজশাহী মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক (রাজশাহী বিভাগ) অ্যাডভোকেট সৈয়দ শাহীন শওকত, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোসাদ্দেক হোসেন বুলবুল, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এবং রাজশাহী জেলা বিএনপি’র সদস্য সচিব বিশ্বনাথ।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাবেক আহবায়ক এবং রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল হুদা, রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, আবুল কালাম আজাদ সুইট, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু সহ থানা বিএনপি মহানগরীর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

পড়ুন : ৭ নভেম্বরের চেতনায় উজ্জীবিত হয়েই নব্বই ও চব্বিশের গণ-অভ্যুত্থান: এমপি কালাম

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন