গাংনীতে নবাগত শিক্ষকদের সংবর্ধনা ও প্রাথমিক শিক্ষকদের মিলনমেলা

মেহেরপুরের গাংনীতে নবাগত প্রাথমিক শিক্ষকদের সংবর্ধনা ও উপজেলার প্রাথমিক শিক্ষকদের বাৎসরিক মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দিনব্যাপী গাংনী উপজেলার পূর্ব মালসাদহ এলাকার ধানসিঁড়ি রেস্টুরেন্টে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. গোলাম ফারুক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মাহবুবুল হক মাহবুব ও নুরুল আমিন।

অনুষ্ঠানের শুরুতে নবাগত প্রাথমিক শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে তাদের আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩৫০ জন শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন। দিনব্যাপী এ আয়োজনের মধ্য দিয়ে শিক্ষকদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হয়।

বিজ্ঞাপন

পড়ুন : হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ১০ লাখ টাকার ভারতীয় পণ্য ও মদ জব্দ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন