বাগেরহাটে যুবতীর বস্তাবন্দী লাশ উদ্ধার

বাগেরহাট রামপালের রণসেন ব্রিজের নিচে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৩ নভেম্বর শুক্রবার সকালে বস্তাবন্দি লাশটি দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা।

সকাল ১১ টা ৩০ মিনিটে পুলিশ এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

রামপাল থানা সূত্রে জানা যায়, পরিচয় শনাক্ত ও সুরতহালের জন্য থানায় রাখা হয়েছে। সকল কার্যক্রম শেষে পুলিশ হেফাজতে মর্গে পাঠানো হবে। পুলিশ আরো জানায়, মৃত যুবতীর আনুমানিক বয়স ২৫ থেকে ২৬ হতে পারে। এছাড়া শরীরে কোন ক্ষত চিহ্নের দাগ পাওয়া যায়নি। যুবতীর গলায় একটি দাগ দৃশ্যমান থাকায়, ফাঁস লেগে মৃত্যুর কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করে পুলিশ।

এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, পরিচয় শনাক্ত শেষে মরদেহটি মর্গে পাঠানো হবে। মৃত্যুর কারণ উদঘাটনসহ আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : দিনাজপুরে পার্বতীপুরে পুকুরে ডুবে খালা-ভাগিনার মর্মান্তিক মৃত্যু

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন