ডায়াবেটিস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামালপুরে অনুষ্ঠিত হয়েছে পদযাত্রা ও আলোচনা সভা।
শনিবার সকালে জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি পদযাত্রা বের করা হয়। পদযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তমালতলা চত্বরে গিয়ে শেষ হয়।
এর আগে হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন জামালপুর সদর আসনের সংসদ সদস্য ও হাসপাতালের সভাপতি অ্যাডভোকেট শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এবং হাসপাতালের সাধারণ সম্পাদক সৈয়দ তরিকুল ইসলাম।
আলোচনা সভায় বক্তারা বলেন, ডায়াবেটিস একটি দীর্ঘমেয়াদি রোগ হলেও সচেতনতা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস এবং নিয়মিত শারীরিক পরিশ্রমের মাধ্যমে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। সময়মতো রোগ শনাক্তকরণ ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে ডায়াবেটিসজনিত নানা জটিলতা থেকেও রক্ষা পাওয়া যায়।
বক্তারা আরও বলেন, ডায়াবেটিস সম্পর্কে মানুষের মধ্যে সচেতনতা বাড়ানো অত্যন্ত জরুরি। এ রোগ প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ব্যক্তি, পরিবার ও সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এ সময় ডায়াবেটিস প্রতিরোধে সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী জীবনযাপনের আহ্বান জানান বক্তারা।
পড়ুন:শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ
ইমি/


