দিনাজপুরে বোচাগঞ্জে বিজিবির অভিযানে প্রায় ৩২ লাখ টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার

দেশের মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শন বিদেশে পাচারের অপচেষ্টা নস্যাৎ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গোপন তথ্যের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা সিজার মূল্যের দুষ্প্রাপ্য কষ্টি পাথরের মূর্তি ও খণ্ডাংশ উদ্ধার করেছে।

গত ১৩ নভেম্বর দিবাগত রাতে ব্যাটালিয়নের অধিনায়কের নেতৃত্বে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে উদ্ধার করা হয় ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের ১টি দেবদেবীর সারিবদ্ধ কষ্টি পাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের ১টি কষ্টি পাথরের খণ্ডাংশ ও ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের ১টি দুর্গা মূর্তির খণ্ডাংশ।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত প্রত্নবস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের (১৯৭৬ সালে সংশোধিত) ‘পুরাকীর্তি সংরক্ষণ আইন’ অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়িত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

এ বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

বিজ্ঞাপন

পড়ুন : বিএনপি নেতার কার্যালয়ের সামনে ৪টি ককটেল সদৃশ বস্তু, যা জানা গেলো

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন