সিংগাইরে দুই ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সিংগাইরে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে দুটি ইটভাটার মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিজ্ঞাপন

রোববার (১৫ নভেম্বর) উপজেলার বায়রা ও বলধারা ইউনিয়নে পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি।অভিযানে মেসার্স আউয়াল ব্রিকস-১ ও মেসার্স আউয়াল ব্রিকস-৩ নামের দুটি ইটভাটার মালিককে ৪ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানাগেছে,
অভিযানে ইটভাটাগুলোর বিভিন্ন অনিয়ম ও আইন লঙ্ঘনের বিষয়টি উঠে আসে। এর মধ্যে ইট প্রস্তুতের জন্য মাটি কোথা থেকে সংগ্রহ করা হবে, সে বিষয়ে প্রয়োজনীয় অনুমোদন না থাকা, ইটের মাপে নির্ধারিত মানের সঙ্গে গরমিল এবং পরিবেশগত ছাড়পত্র না থাকার বিষয়গুলো উল্লেখযোগ্য।
এসব অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী প্রতিষ্ঠান দুটির মালিককে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার পপি বলেন, ইটভাটায় আইন ও বিধিবিধান লঙ্ঘন করে কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থ রক্ষা ও পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

পড়ুন:সিরাজগঞ্জে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগে তদবিরবাজির অভিযোগে দুজন আটক

ইমি/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন