নরসিংদীর মাধবদীতে রাতের আঁধারে শ্রমিক পরিবহনের কাজে ব্যবহৃত একটি মিনি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ সময় বাসটির পাশেই ছিল একটি ড্রাম ট্রাক। তবে ঘটনাটিকে নাশকতা বা রাজনৈতিক সহিংসতা হিসেবে দেখছে না পুলিশ। প্রাথমিকভাবে ব্যবসায়িক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করছে পুলিশ।
সোমবার (১৬ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে জেলার পাঁচদোনা ইউনিয়নের মূলপাড়া সড়কে চরমাধবদী গ্রামে এ ঘটনা ঘটে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, আগুনে পুড়ে যাওয়া মিনি বাসটি শ্রমিক আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো। গাড়িটি স্থানীয় লিটন নামের এক ব্যক্তির। ওই এলাকায় তাঁর সঙ্গে আরেক ব্যবসায়ীর ব্যবসায়িক বিরোধ ছিল বলে জানা গেছে। পূর্ববিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।
ওসি আরও জানান, ঘটনাটি নাশকতা বা সহিংসতার কোনো ঘটনা বলে প্রাথমিকভাবে মনে হচ্ছে না। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
পড়ুন:মিরপুরে শ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
ইমি/


