রাজবাড়ীতে এনসিপির উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও দুই পৌরসভার মেয়র প্রার্থীর নাম ঘোষনা

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় আরো ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এর ধারাবাহিকতায় রাজবাড়ী জেলায় দুটি পৌরসভার মেয়র ও একটি উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ মোট তিনজনের নাম ঘোষণা করেছে দলটি।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করেছেন-জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ।

রাজবাড়ীর ঘোষিত প্রার্থীরা হলেন-,রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের প্রার্থী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজবাড়ী জেলা শাখার সদস্য সচিব মো. পলাশ খান আব্দুল্লাহ,রাজবাড়ী পৌরসভায় মেয়র পদে সাইদুর জামান সাকিব এবং পাংশা পৌরসভায় মেয়র পদে এম জহিরুল ইসলামকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে রাজধানীর বাংলামোটরে দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দফায় এসব প্রার্থীর নাম ঘোষণা করা হয়।

এ সময় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সারজিস আলম, যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য আরিফুল ইসলাম আদীবসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

এনসিপির দলীয় সূত্রে জানা গেছে-আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে পর্যায়ক্রমে বিভিন্ন উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করছে জাতীয় নাগরিক পার্টি। রাজবাড়ী জেলায় ঘোষিত এই তিন প্রার্থী নিজ নিজ এলাকায় নির্বাচনী প্রস্তুতি শুরু করবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

পড়ুন : আজও উত্তাল গাজীপুর, শিল্পাঞ্চলে বাড়ছে অসন্তোষ

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন