সৈয়দপুর থানা আকস্মিক পরিদর্শনে পুলিশ সুপার, আইনশৃঙ্খলা রক্ষায় দিলেন নানা দিকনির্দেশনা

নীলফামারীর সৈয়দপুর থানা আকস্মিক পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার (এসপি) মেনহাজুল আলম, পিপিএম। বুধবার (১৮ নভেম্বর) তিনি সৈয়দপুর থানা পরিদর্শন করে থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রমের খোঁজখবর নেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার থানার গুরুত্বপূর্ণ মামলাগুলোর তদন্তের অগ্রগতি, অপরাধ দমন এবং সাধারণ মানুষকে দেওয়া পুলিশি সেবার মান সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন। এ সময় তিনি থানার অফিসার ও ফোর্সদের রোলকল গ্রহণ করেন এবং তাঁদের সার্বিক খোঁজখবর নেন।

পুলিশ সুপার দায়িত্ব পালনকালে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠা বজায় রাখার নির্দেশ দেন। পাশাপাশি চুরি-ডাকাতি, মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান।

তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষকে কাঙ্ক্ষিত পুলিশি সেবা প্রদান করাই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। এ ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বা দায়িত্বহীনতা গ্রহণযোগ্য নয়—এমন বার্তাও তাঁর নির্দেশনায় উঠে আসে।

পরিদর্শন শেষে পুলিশ সুপার থানার পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।

এ সময় সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিমসহ থানার অন্যান্য কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : ৩৭ বছরের শিক্ষকতা শেষে বিদায়, অশ্রুসিক্ত অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. শাহজাহান

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন