পাবনার বেড়া উপজেলায় গাঁজা ও নগদ টাকাসহ মা-ছেলেকে আটক

পাবনার বেড়া উপজেলার কাজির হাট এলাকার কাজী শরীফপুর গ্রাম থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আধা কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৫১ হাজার টাকাসহ মা-ছেলেকে আটক করেছে আমিনপুর থানা পুলিশ।

আটকরা হলেন—জাহানারা খাতুন ও তাঁর ছেলে রাসেল। এ ঘটনায় আব্দুর রশিদ নামে তাঁদের পরিবারের আরেক সদস্য পলাতক রয়েছেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমিনপুর থানা পুলিশের একটি দল কাজির হাট এলাকার কাজী শরীফপুর গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় আধা কেজি গাঁজা ও নগদ ১ লাখ ৫১ হাজার টাকা জব্দসহ জাহানারা খাতুন ও তাঁর ছেলে রাসেলকে আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমিনপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে জব্দ করা গাঁজা ও উদ্ধারকৃত নগদ টাকাসহ আটক আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করেছে পুলিশ।

অন্যদিকে, মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুর রশিদ বর্তমানে পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে। তাঁকে গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশি তৎপরতা ও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

পলাতক আব্দুর রশিদকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রেখেছে আমিনপুর থানা পুলিশ।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে গ্রামীণ ব্যাংকের শাখা অফিসে পেট্রোল ঢেলে আগুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন