বাংলাদেশ জামায়াতে ইসলামী টাঙ্গাইল শহর শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে আমীর হিসেবে নির্বাচিত হয়েছেন অধ্যাপক মিজানুর রহমান চৌধুরী এবং সেক্রেটারি মনোনীত হয়েছেন মাস্টার রফিকুল ইসলাম। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের আদর্শ সমাজ কল্যাণ পরিষদের হলরুমে এ কমিটি গঠন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা জামায়াতের আমীর আহসান হাবীব মাসুদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুল্লাহ তালুকদার, অধ্যক্ষ ওবায়দুর রহমান কোরায়েশীসহ জেলা ও শহর পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে আহসান হাবীব মাসুদ নবগঠিত কমিটির নেতৃবৃন্দের প্রতি শুভকামনা জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল, শক্তিশালী ও সুসংগঠিত করার জন্য সংগঠনের সকল স্তরে কাজ জোরদার করার আহবান জানান।
নতুন নেতৃত্বের মাধ্যমে টাঙ্গাইল শহর জামায়াতের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল এবং সংগঠনের কাজ নতুন উদ্যমে এগিয়ে নেওয়ার জন্য নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
পড়ুন : ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে মোংলা বন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত


