পঞ্চগড় ডিসি অফিস চত্বরে আইইডি বোমা উদ্ধার, সঙ্গে চিঠি, বিস্ফোরণে নিস্ক্রিয়

পঞ্চগড় জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় চত্বরে একটি স্থানীয়ভাবে তৈরি আইইডি বোমা ও চিঠি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। উদ্ধার হওয়া বোমাটি স্বল্প ক্ষমতাসম্পন্ন হলেও এটি প্রকৃত বিস্ফোরক ডিভাইস ছিল বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে সন্দেহজনক বস্তু পড়ে থাকার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। পরে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকা ঘিরে ফেলা হয়। এরপর মধ্য রাতে বোমা নিষ্ক্রিয়করণে প্রশিক্ষিত দলের সদস্যরা বস্তুটি উদ্ধার করেন। বিস্ফোরণের মাধ্যমে নিস্ক্রিয় করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর আনুষ্ঠানিক ব্রিফিংয়ে জানানো হয়, উদ্ধার হওয়া বস্তুটি স্থানীয়ভাবে তৈরি স্বল্প ক্ষমতাসম্পন্ন ইমপ্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি)। এতে অল্প পরিমাণ বিস্ফোরক পদার্থ ছিল। তবে এটি কোনো নকল বস্তু নয়, বরং প্রকৃত বিস্ফোরক ডিভাইস।

এসআরবি নীলফামারী-১৩ স্কোয়াড কমান্ডার এএসপি তৌহিদ জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে টহল দল পাঠানো হয়। তারা দ্রুত পুরো এলাকা ঘিরে ফেলে। পরে বোমা নিষ্ক্রিয়করণে প্রশিক্ষিত ইউনিট ডিভাইসটি উদ্ধার করে নির্ধারিত প্রক্রিয়ায় বিস্ফোরণ ঘটায়।

অতিরিক্ত জেলা প্রশাসক জুলকার নাইন জানান, সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বোমাসদৃশ একটি বস্তু দেখতে পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দলের সদস্যদের মাধ্যমে জানা যায়, এটি স্থানীয়ভাবে তৈরি ছোট আকারের বোমা। এ সময় একটি চিঠিও উদ্ধার করা হয়েছে। তবে নিরাপত্তা ও তদন্তের স্বার্থে চিঠির বিষয়বস্তু প্রকাশ করা যাচ্ছে না।

গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় কী উদ্দেশ্যে এবং কারা এ ধরনের বিস্ফোরক ডিভাইস ও চিঠি রেখে গেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার রহস্য উদ্‌ঘাটন ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন