ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দুর্বৃত্তদের ফেলে রাখা গাছ অপসারণ করলো ফায়ার সার্ভিস

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে দুর্বৃত্তদের কেটে ফেলা গাছ অপসারণ করে যান চলাচল স্বাভাবিক করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাত তিনটার দিকে উপজেলার আলীপুরা এলাকায় এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

​ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত তিনটার দিকে দুর্বৃত্তরা মহাসড়কের ঢাকামুখী লেনে গাছ কেটে ফেলে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছটি অপসারণ করে। এতে কিছুক্ষণের মধ্যেই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন,জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে খবর পাই ঢাকা- চট্রগ্রাম মহাসড়কে গাছ কেটে ফেলে রেখে যান চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত কার্যকর পদক্ষেপে নেন এবং চলাচল স্বাভাবিক হয়ে আসে।

পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন