রাজশাহীতে নিখোঁজ নারীর মরাদেহ উদ্ধার করেছে মোহনপুর থানা পুলিশ। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যকর উদ্বেগ শুরু হয়েছে।
স্থানীয় ও পারিবারিক তথ্য মতে জনা যায়, মোহনপুর উপজেলার গভীর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় পর শেফালী বেগম (৪২)। পরে খবর পাওয়া যায় এক নারীর মরাদেহর সন্ধান পাওয়া গেছে।
থানা পুলিশের সূত্রে জানা যায়, শুক্রবার (২০ নভেম্বর) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উপজেলার জাহানাবাদ ইউনিয়নের করিশা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শেফালী বেগম ওই গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের স্ত্রী। নিহত নারীর পিতার নাম কোঁকড়া।
পরিবারের পক্ষ থেকে জানায়, রাতের খাবার শেষে ঘুমিয়ে পড়েন শেফালী বেগম। গভীর রাতে বাড়ির পাশে শব্দ শুনে ঘুম ভাঙে তাঁর ছেলে মো. নবাব আলীর। ঘর থেকে বাইরে বের হওয়ার সময় তিনি দেখতে পান, বাড়ির বাইরের গেট লাগানো রয়েছে, কিন্তু তাঁর মা ঘরে নেই।
পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরবর্তী সময়ে শেফালী বেগমের মরদেহ উদ্ধারের খবর পাওয়া যায়। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এই বিষয়ে মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, মৃত নারীর মরাদেহ পাশ্ববর্তী পানের বরজ থেকে উদ্ধার করা হয়েছে। ‘ময়নাতদন্তের পর হত্য বা আত্মহত্যার সঠিক তথ্য পাওয়া যাবে। অপরাধী যে হোক তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!
সা/


