সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ

শুক্রবার (২০ নভেম্বর) ভোর ৫টার দিকে সিলেট নগরের দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ূন কবিরের বাসার প্রধান ফটকে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। একই সময়ে ওই বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে।

বিজ্ঞাপন

পুলিশের তথ্য অনুযায়ী, ভোরের দিকে একদল দুর্বৃত্ত বাসার প্রধান ফটকে পলিথিন পুড়িয়ে আগুন জ্বালিয়ে দেয়, যা পরবর্তীতে নিভিয়ে ফেলা হয়। প্রাথমিক তথ্যে এ হামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জড়িত থাকার কথা জানা গেলেও এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, পুরো ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করার তথ্য জানায়নি পুলিশ।

উল্লেখ্য, দাড়িয়াপাড়ার ওই বাসায় বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর চাচা ও পরিবারের অন্যান্য সদস্য থাকেন এবং প্রতিমন্ত্রী নিজে সিলেটে এলে সেখানেই অবস্থান করেন।

পড়ুন : অশ্রু, অপেক্ষা আর বিজয়ের এক জীবন্ত মহাকাব্য!

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন