আওয়ামী লীগ করতে চাইলে গোপালগঞ্জে চলে যান : এমপি আয়নুল হক

‘যারা আওয়ামী লীগ করতে চান, তারা গোপালগঞ্জে চলে যান। রায়গঞ্জের মাটিতে আওয়ামী লীগের কোনো মিছিল চলবে না’—এমন হুঁশিয়ারি দিয়েছেন সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ-সলঙ্গা) আসনের সংসদ সদস্য মো. ভিপি আয়নুল হক।

শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে রায়গঞ্জ উপজেলার ভূঞাগাতী বাসস্ট্যান্ডে ৯টি ইউনিয়নে চেয়ারম্যান পদে এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে আগ্রহী প্রার্থীদের মধ্যে দলীয় মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি বলেন, যারা যোগ্য ও দীর্ঘদিন রাজপথে দলের জন্য কাজ করেছেন, তারাই মনোনয়ন পাবেন। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে তিনি আরও বলেন, আন্দোলন-সংগ্রামের নামে কেউ নৈরাজ্য সৃষ্টি করলে তাদের প্রতিহত করে পুলিশের হাতে তুলে দিতে হবে। ফেসবুকে আওয়ামী লীগের পক্ষে স্ট্যাটাস দেওয়া ব্যক্তিদেরও গ্রেপ্তারের দাবি জানান তিনি।

পুলিশের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন সংসদ সদস্য আয়নুল হক।

জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সামছুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন খান, পৌর বিএনপির সভাপতি হাতেম আলী সুজন ও উপজেলা যুবদলের সভাপতি আব্দুর রাজ্জাক রানা, ছাত্রদলের সাবেক সভাপতি জুনায়েদ আহমেদ সবুজ।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এর আগে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। পরে উপজেলার ৯টি ইউনিয়নে চেয়ারম্যান এবং ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে মনোনয়ন ফরম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

বিজ্ঞাপন

পড়ুন : সুনির্দিষ্ট নীতিমালা ও ৮ দফা দাবিতে গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের মানববন্ধন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন