পাথরঘাটায় এনসিপি নেতার পদত্যাগ

অনুমতি ছাড়া বরগুনার পাথরঘাটা উপজেলা কমিটিতে নাম অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়কের পদ থেকে পদত্যাগ করেছেন মাদ্রাসাশিক্ষক তোহা বিল্লাহ। পদত্যাগের কয়েক মাস পেরিয়ে গেলেও কমিটির তালিকা থেকে নাম প্রত্যাহার না করায় ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। এ ঘটনায় ২০ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভিডিও বার্তার মাধ্যমে পুনরায় তাঁর নাম প্রত্যাহারের দাবি জানিয়েছেন।

তোহা বিল্লাহ পাথরঘাটা উপজেলার গহরপুর গ্রামের আবুল কাশেম ফরাজীর ছেলে। তিনি পাথরঘাটা সিদ্দিকিয়া সিনিয়র ফাজিল মাদ্রাসার দাখিল পর্যায়ের বিএসসি শিক্ষক।

তোহা বিল্লাহ অভিযোগ করে বলেন, তিনি কখনো এনসিপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। এমনকি দলটির কোনো রাজনৈতিক পদ গ্রহণের সম্মতিও দেননি। অথচ পাথরঘাটা উপজেলা কমিটির যুগ্ম সমন্বয়ক হিসেবে তাঁর নাম অন্তর্ভুক্ত করা হয়। বিষয়টি জানার পর সংশ্লিষ্ট নেতাদের কাছে মৌখিক ও লিখিতভাবে আপত্তি জানালেও তাঁর নাম প্রত্যাহারে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

তিনি আরও বলেন, “আমি কখনো এনসিপি করিনি, জুলাই আন্দোলনেও সক্রিয় ছিলাম না। জীবনে রাজনীতি করিনি, ভবিষ্যতেও রাজনীতি করার কোনো ইচ্ছা নেই। আমি একজন শিক্ষক, শিক্ষকতা নিয়েই থাকতে চাই। গত ১ জুন ২০২৬ তারিখে পদত্যাগপত্র জমা দিয়েছি। এরপরও কমিটির তালিকায় আমার নাম থাকায় ২০ নভেম্বর পুনরায় দ্রুত নাম প্রত্যাহারের দাবি জানিয়েছি।”

এ বিষয়ে বরগুনা জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম সোহাগ খান বলেন, “রাজনীতিতে কেউ আসবেন, কেউ চলে যাবেন—এটাই স্বাভাবিক। তিনি নিজে থেকে পদত্যাগ করতেই পারেন। তাঁর পদত্যাগে এনসিপির কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়বে না।”

বিজ্ঞাপন

‎পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্মদিনে এতিম শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও দোয়া মাহফিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন