প্রধানমন্ত্রীর আগমন ঘিরে প্রস্তুতি তুঙ্গে, গোবিন্দগঞ্জে দুই প্রতিমন্ত্রীর সফর

​আগামী ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই সফরকে কেন্দ্র করে এলাকায় শুরু হয়েছে জোর প্রস্তুতি। এরই অংশ হিসেবে শনিবার (২১ নভেম্বর) গোবিন্দগঞ্জে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচির সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেছেন সরকারের দুই প্রতিমন্ত্রী।

​শনিবার বেলা ১১টার দিকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার লিংকন সম্ভাব্য ভেন্যুগুলো ঘুরে দেখেন। এ সময় তাঁরা সফর সফল করতে গৃহীত প্রস্তুতি ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
​
প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরসূচি অনুযায়ী, তিনি গোবিন্দগঞ্জে একগুচ্ছ উন্নয়নমূলক ও জনকল্যাণমুখী কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হলো করতোয়া নদী খনন কার্যক্রমের উদ্বোধন।​সাধারণ মানুষের মাঝে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণ।​ধর্মীয় প্রতিষ্ঠান প্রধানদের হাতে সম্মানি তুলে দেওয়া।​দুটি পৃথক পথসভায় বক্তব্য প্রদান।
​
পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, “সবকিছু ঠিক থাকলে আগামী ৫ ডিসেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমান গোবিন্দগঞ্জে এসে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন। সফরটি সফল করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

​সরকারের উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরে তিনি আরও বলেন, “দেশের বাইরে আমাদের কারও কোনো ঠিকানা নেই। আমরা এ দেশেই থাকব এবং এ দেশের মানুষের কল্যাণে কাজ করব। দেশের মানুষের জন্য যা ভালো, বিএনপি সরকার তা-ই করবে এবং মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণে কাজ করে যাবে।”

​প্রতিমন্ত্রী মীর শাহে আলম আশা প্রকাশ করে জানান, প্রধানমন্ত্রীর এই সফরের মাধ্যমে গোবিন্দগঞ্জের সার্বিক উন্নয়ন, নদী খনন এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন ঘটবে। বিশেষ করে ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণের ফলে প্রান্তিক পরিবার ও কৃষকদের কল্যাণে সরকারের পরিকল্পনা বাস্তবায়নে নতুন গতি আসবে বলে তিনি উল্লেখ করেন।

​পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, গাইবান্ধা জেলা প্রশাসক ড. মনিরুজ্জামান, গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুন্নবী টিটুল, গোবিন্দগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক ফারুক আহমেদ, সদস্যসচিব রেজওয়ানুল হাবীব রফিক, জেলা বিএনপির সহ সভাপতি ফারুক কবীর আহম্মেদ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন সহ উপজেলা বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

বিজ্ঞাপন

পড়ুন : ধামরাইয়ে কীর্তনের খিচুড়ি রান্না নিয়ে বিরোধ, গুলিবিদ্ধ যুবক

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন