শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন জিব্রাইল হোসেন

সিরাজগঞ্জ সদর উপজেলার ৪ নম্বর শিয়ালকোল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জেলা বিএনপির অন্যতম সদস্য ও দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রামে কারা নির্যাতিত নেতা মোঃ জিব্রাইল হোসেন। রবিবার (২২ নভেম্বর) তিনি এ মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

এ সময় তাঁকে আন্তরিক শুভেচ্ছা, আশীর্বাদ ও শুভকামনা জানান সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ এবং জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক নূর কায়েম সবুজ। তাঁদের সমর্থন ও দিকনির্দেশনায় আগামী দিনের পথচলায় আরও অনুপ্রেরণা পেয়েছেন বলে জানান জিব্রাইল হোসেন।

দীর্ঘদিন ধরে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির রাজনীতিতে সক্রিয় জিব্রাইল হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর জন্মভূমি এ ইউনিয়ন। তাঁর দাবি, গত ১৭ বছরে শিয়ালকোল ইউনিয়ন কাঙ্ক্ষিত উন্নয়ন থেকে বঞ্চিত হয়েছে। রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিসহ বিভিন্ন খাতে এখনো নানা সমস্যা রয়েছে। এসব সমস্যা সমাধান এবং ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করার প্রত্যয় নিয়েই তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হতে চান।

রাজনৈতিক জীবনে নানা প্রতিকূলতা, মামলা-হামলা ও কারাবরণের শিকার হলেও দলীয় আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন তিনি। নিজের রাজনৈতিক জীবনের নির্যাতনের চিত্র তুলে ধরে জিব্রাইল হোসেন বলেন, ‘আমি ৩৭টি মামলার আসামি হয়েছি এবং ১৭ বার কারাগারে গিয়েছি। আমার বাড়িতে চারবার এবং দোকানে তিনবার ভাঙচুর করা হয়েছে। এ ছাড়া আমার ব্যবসাপ্রতিষ্ঠান জিব্রাইল প্লাস্টিক ফ্যাক্টরিতে হামলা চালিয়ে লুটপাট করা হয়েছে।

ভাসানী কলেজ শাখা ছাত্রদলের মাধ্যমে তাঁর রাজনৈতিক পথচলা শুরু হয়। ২০০৮ সালে শিয়ালকোল ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদকের দায়িত্ব পান তিনি। পরে ২০১৪ সালে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন। দলকে সুসংগঠিত করতে ভূমিকা রাখায় পরবর্তী সময়ে তাঁকে সিরাজগঞ্জ জেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য করা হয়।

জিব্রাইল হোসেন বলেন, অতীতে আওয়ামী লীগ সরকারের সময় শিয়ালকোল ইউনিয়নে নির্বাচনে প্রার্থী হওয়ার সুযোগ পাননি। এবার দীর্ঘদিনের আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মূল্যায়ন করে দল তাঁকে মনোনয়ন দেবে বলে তিনি আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে বিজয়ের ব্যাপারেও শতভাগ আশাবাদী তিনি।

তিনি আরও বলেন, আমি ব্যক্তিগত স্বার্থে নয়, শিয়ালকোল ইউনিয়নের মানুষের সেবা করার লক্ষ্যেই চেয়ারম্যান পদে প্রার্থী হতে চাই। নির্বাচিত হলে এলাকার রাস্তাঘাটের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং কৃষকদের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেব।

এদিকে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি, তৃণমূল থেকে উঠে আসা ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে জিব্রাইল হোসেন শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান পদে একজন যোগ্য প্রার্থী। তাঁকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন ও সাধারণ মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলে তাঁদের প্রত্যাশা।

জিব্রাইল হোসেনও শিয়ালকোল ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থন নিয়ে এগিয়ে যেতে চান।

বিজ্ঞাপন

পড়ুন : কালিয়াকৈরে নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন