নারায়ণগঞ্জের ফতুল্লার কাশিপুরের হাসেমবাগ এলাকায় ছুরিকাঘাতে মোঃ আনোয়ার মোল্লা নামে পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। তিনি শীতলক্ষ্যা পুলিশ ফাঁড়িতে ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন।
রবিবার (২২ নভেম্বর ) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে এই ঘটনা ঘটে।
এ বিষয়ে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী জানান, রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা ফাঁড়ির সহকারি উপ পরিদর্শক আঃ সাত্তার ও পুলিশ সদস্য আনোয়ার হোসেন তথ্য অনুসন্ধানে আসেন। এসময় দুষ্কৃতকারীরা তাদের উপর হামলা চালায়। এসময় সহকারী উপ পরিদর্শক আব্দুল সাত্তার দৌড়ে পালিয়ে যায়। তবে দুষ্কৃতকারীরা আনোয়ার হোসেন কে এবং উপর্যুপরি বুকের মধ্যে ছুরিকাঘাত করে। এতে করে সে ঘটনাস্থলেই মারা যায়। আমরা ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে অভিযান অব্যাহত রেখেছি।
এদিকে চলতি বছরের মার্চ থেকে নভেম্বর পর্যন্ত নয় মাসে এ নিয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ওপর অন্তত ১১টি হামলার ঘটনা ঘটেছে। বারবার আইন-শৃঙ্খলা বাহিনীর উপর এমন হামলার ঘটনায় উদ্বেগ বাড়ছে জনমনে।
পড়ুন : মানিকগঞ্জে হরিরামপুরে ইউপি চেয়ারম্যান আটক


