৮ কোটি টাকার মূল্যের হেরোইন, বিদেশি পিস্তলসহ ভাই-বোন আটক

রাজশাহী স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫) এর অভিযানে ৮ কোটি টাকার মূল্যের হেরোইন, পিস্তলসহ ভাই-বোন আটক। এসআরবি-৫ রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযান চারজনকে আটক করা হয়েছে। ওই সময় তাদের কাছে থাকা দুটি বিদেশি পিস্তল, গুলি, ৮টি ম্যাগাজিন, নগদ টাকাসহ ৮ কেজির বেশি হেরোইন উদ্ধার করা হয়।

সংবাদ সম্মলনে জানায়, সোমবার ২৩ নভেম্বর রাতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালায় এসআরবি-৫-এর সদস্যরা। এ সময় দুটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি, আটটি ম্যাগাজিন এবং নগদ ১ লাখ ৮০ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অস্ত্র, মাদক, পাসপোর্ট জালিয়াতিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

অপরদিকে, একই রাতে রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার নওদাপাড়া এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ব্যাটালিয়ন। এ সময় মাদক কারবারিদের দেওয়া তথ্যমতে মনোয়ারা বেগম ও শাহাদাত হোসেনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮ কেজি ৩০৯ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৮ কোটি টাকা বলে জানান এসআরবি। আটককৃত ব্যাক্তিরে বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান এসআরবি কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

পড়ুন : কিশোরগঞ্জে ডিবির অভিযানে ৭ চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৫

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন