আখাউড়ার বরিশল ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণে বরাদ্দ ৩ কোটি ৭০ লাখ টাকা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার নবগঠিত বরিশল ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণে প্রায় ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ভবন নির্মাণে ৩ কোটি ৬৯ লাখ ৬৭ হাজার ১৮৫ টাকা প্রাক্কলিত ব্যয় অনুমোদন করেছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)। এরই মধ্যে দরপত্র আহ্বানসহ নির্মাণকাজ বাস্তবায়নের প্রয়োজনীয় কার্যক্রম শুরুর নির্দেশনা দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

এলজিইডির ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন নির্মাণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় এ ভবন নির্মাণ করা হবে। গত ১৫ নভেম্বর প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে এ-সংক্রান্ত চিঠি দেওয়া হয়। চিঠিতে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা প্রকৌশল অধিদপ্তরকে অনুমোদিত প্রাক্কলন অনুযায়ী পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।

চিঠি অনুযায়ী, উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে (ওটিএম) ই-জিপির মাধ্যমে দরপত্র আহ্বান, মূল্যায়ন, ঠিকাদার নির্বাচন ও চুক্তি সম্পাদন করতে হবে। নির্মাণকাজ শেষ করার জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৫১০ দিন বা ১৭ মাস। দরপত্র প্রক্রিয়ায় সরকারি ক্রয়বিধি-২০২৫ ও ই-জিপি গাইডলাইন অনুসরণের নির্দেশনাও রয়েছে।

নির্মাণকাজের গুণগত মান নিশ্চিত করতে অনুমোদিত নকশা ও ডিজাইন অনুযায়ী কাজ করা, নির্মাণসামগ্রীর মান যাচাই এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের নিয়মিত তদারকির শর্ত দেওয়া হয়েছে। ঢালাইয়ের সময় স্লাম্প টেস্ট এবং নির্মাণকাজে স্টিল শাটার ফরমওয়ার্ক ও প্রপিং স্টিল ব্যবহারের নির্দেশনা রয়েছে। এ ছাড়া জমির সীমানা চিহ্নিত করে দখল বুঝে নেওয়া এবং নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ করতে বলা হয়েছে।

বরাদ্দের বিষয়ে বরিশল ইউনিয়ন পরিষদ বাস্তবায়নের উদ্যোক্তা ও বিএনপি নেতা কবির আহমেদ ভূঁইয়া বলেন, ‘বরিশল ইউনিয়ন পরিষদের আধুনিক কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য ৩ কোটি ৭০ লাখ টাকা বরাদ্দ হয়েছে। এটি একটি আধুনিক ও দৃষ্টিনন্দন ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণের জন্য উল্লেখযোগ্য বরাদ্দ।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি, এই অবকাঠামোগত উন্নয়নকে ভিত্তি করে আগামী দিনে বরিশল ইউনিয়নবাসীর সম্মিলিত প্রচেষ্টায় বরিশলকে ব্রাহ্মণবাড়িয়া জেলার একটি আধুনিক, উন্নত ও আদর্শ মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।’

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কয়েকটি গ্রাম নিয়ে নতুন বরিশল ইউনিয়ন গঠন করা হয়। পরে ইউনিয়নটি আখাউড়া উপজেলার অন্তর্ভুক্ত করা হয়। ইউনিয়ন পরিষদের প্রশাসক ফজলুর রহমান ভূঁইয়ার আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন কমপ্লেক্স ভবন নির্মাণের জন্য এ বরাদ্দ অনুমোদন করা হয়েছে।

পড়ুন : নভেম্বরে ১২১ ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে অগ্নিসংযোগ: প্রধানমন্ত্রীর উপদেষ্টা

সা/

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন