কালিয়াকৈরে কাজে যোগ দিয়েও ফের শ্রমিক আন্দোলন, মহাসড়ক অবরোধ

গাজীপুরের কালিয়াকৈরে পোশাক কারখানার শ্রমিকেরা আজ (২৫ নভেম্বর)  সকালে কাজে যোগ দেওয়ার এক ঘণ্টার মধ্যেই কর্মবিরতি দিয়ে পুনরায় আন্দোলনে নেমেছেন।

মজুরি বোর্ডের ঘোষিত ১৭ হাজার টাকা ন্যূনতম মজুরি প্রত্যাখ্যান করে ৩০ হাজার টাকা মজুরির দাবিতে শ্রমিকদের আন্দোলন শুরু হয়। এতে কয়েকটি কারখানায় ছুটি ঘোষণা করা হয় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

স্থানীয় একাধিক সূত্র জানায়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার রাত ২টা পর্যন্ত শ্রমিকদের মজুরি দাবির বিষয়ে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মজুরি বোর্ডের সিদ্ধান্তের পর বুধবার সকাল ৮টায় কালিয়াকৈরের বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দেন। 

তবে সকাল ৯টার দিকে শ্রমিক নেতারা ঘোষিত মজুরি প্রত্যাখ্যান করে পুনরায় আন্দোলনের ডাক দিলে শ্রমিকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। আন্দোলনের মুখে কয়েকটি কারখানা কর্তৃপক্ষ ছুটি ঘোষণা করতে বাধ্য হয়।

এদিকে উপজেলার পল্লী বিদ্যুৎ এলাকায় পাঁচটি কারখানা খোলা রাখার পর দুপুর ২টার দিকে বহিরাগত শ্রমিকদের একটি দল আন্দোলনে নেমে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করে। এ সময় পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে শ্রমিকদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও লাঠিচার্জের ঘটনা ঘটে। 

শ্রমিকেরা পাশের একটি কারখানায় ভাঙচুরের চেষ্টা চালালে বিজিবির তৎপরতায় তাদের ছত্রভঙ্গ করা হয়। এ ঘটনায় মহাসড়কের উভয় পাশে যানজট সৃষ্টি হয়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

পরবর্তীতে বিভিন্ন কারখানার শ্রমিকেরা একত্রিত হয়ে পুনরায় আন্দোলন শুরু করলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, বিজিবি ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নিয়ে চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

আন্দোলনরত শ্রমিক নেতা সোহেল বলেন, “আমাদের দাবি ছিল সর্বনিম্ন মজুরি ৩০ হাজার টাকা। কিন্তু ১৭ হাজার টাকা ঘোষণা করা হয়েছে। এটা আমাদের সঙ্গে তামাশার শামিল। আমাদের দাবি পূরণ হয়নি, তাই বাধ্য হয়ে আবার রাজপথে নেমেছি।”

কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, সকাল ৯টা থেকে শ্রমিকেরা আবার উত্তপ্ত হয়ে ওঠেন। পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে।

বিজ্ঞাপন

পড়ুন : চুয়াডাঙ্গায় মাছের ঘের পাহারাদারকে কুপিয়ে হত্যা

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন