১০০ মিটার স্প্রিন্টে ব্রোঞ্জ জিতলেন সুমাইয়া দেওয়ান

​ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হওয়া ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর প্রথম দিনেই পদক জিতেছে বাংলাদেশ।

আজ বুধবার (২৫ নভেম্বর) নারীদের ১০০ মিটার স্প্রিন্টের ফাইনালে ১২.২৪ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ (তাম্র) পদক অর্জন করেছেন বাংলাদেশের সুমাইয়া দেওয়ান। একই ইভেন্টে বাংলাদেশের আরেক অ্যাথলেট রেখা আখতার ১২.৩৪ সেকেন্ড সময় নিয়ে সপ্তম হয়েছেন।

​প্রতিযোগিতায় ১২.০২ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক জিতেছেন স্বাগতিক ভারতের অ্যাথলেট মিরিথিকা টি (MRITHIKA T)। এ ছাড়া ১২.০৭ সেকেন্ড সময় নিয়ে রৌপ্য পদক জিতেছেন শ্রীলঙ্কার কে. রিসানসা হিরুপামা (K. RISANSA HIRUPAMA)।

​উল্লেখ্য, আজ ২৫ নভেম্বর শুরু হওয়া এই প্রতিযোগিতাটি আগামী ২৭ নভেম্বর ভুবনেশ্বরে শেষ হবে।

বিজ্ঞাপন

পড়ুন : আইপিএল নিলামে বাংলাদেশের ১২ ক্রিকেটার

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন