শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে বিএনপি সরকার : নাটোরে শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, শিক্ষা খাতে সবচেয়ে বেশী গুরুত্ব দিয়েছে আমাদের এই বিএনপি সরকার, প্রথম শিক্ষকদের শতকরা ৫০ ভাগ এমপিও দিয়ে শুরু করেছিলেন আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সেই থেকে শিক্ষার প্রতি গুরুত্ব দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

আজ বৃহস্পতিবার দুপুরে নাটোর নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের ক্রীড়া ও সাহিত্য-সংস্কৃতি প্রতিযোগিতা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, শিক্ষা মন্ত্রনালয়ে কখনো বাজেটের অভাব হয়নি, শিক্ষা মন্ত্রনালয় শিক্ষা সংস্কারের জন্য যা প্রয়োজন তা আমরা সবসময় করে আসছি। এবার আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সবচেয়ে বেশী গুরুত্ব দিচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রিয় মন্ত্রনালয় কোনটি জানতে চাইলে তিনি বলেন শিক্ষা মন্ত্রনালয়। শিক্ষা মন্ত্রণালয়কে তিনি নির্দেশ দিয়েছেন সাড়ে তিন লাখ সাইকেল মেয়েদের জন্য কিনতে হবে। এই প্রজেক্টে দেশের ১০ লাখ মেয়েদের সাইকেল উপহার দিবেন। এছাড়াও ৩০ হাজার কম্পিউটার বিতরণ করবেন। প্রথম ধাপেই ১৫শ ভালো ফলাফল করা শিক্ষার্থীদের দেওয়া হবে। এছাড়াও সারা বাংলাদেশে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল ড্রেস দেওয়া হবে। প্রতিদিন শিক্ষার্থীদের সাড়ে ৩৮ টাকার খাবার দেওয়া হবে।

এছাড়াও উন্নয়নমুলক কর্মকান্ডসহ আরো কিছু উন্নয়নমুলক প্রজেক্টের কথা জানান তিনি।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, শিক্ষা মন্ত্রনালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আব্দুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড.খান মঈনুদ্দিন আল মামুদ সোহেল, জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজ, নবাব সিরাজ উদ দৌলা সরকারী কলেজের অধ্যাপক শরীফ নেওয়াজ তালুকদার সহ বিএনপির নেতাকর্মিরা।

বিজ্ঞাপন

পড়ুন : শ্রীপুরে বাড়িভাড়া না বাড়ানোর আহ্বান এমপি বাচ্চুর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন