সীতাকুণ্ডে ৮ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী আটক

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত মাহবুব আলম (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১ টার দিকে উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাড়বকুণ্ড এলাকার বাসিন্দা ও কাঠগড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী মাহবুব আলম। বিষয়টি জানাজানি হলে স্থানীয় লোকজন অভিযুক্তকে আটক করে মারধর করেন। পরে তাঁকে সীতাকুণ্ড মডেল থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

এদিকে, ঘটনার পর বৃহস্পতিবার বিকেল ৪টার দিকে শিশুটিকে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক শিশুটির শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না পেলেও অতিরিক্ত পেটব্যথা থাকায় উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন