বন্দরে কোরআন খতম ও দোয়ার মাধ্যমে টার্ফজোনের যাত্রা শুরু

নারায়ণগঞ্জের বন্দরে পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছে ‘শাহিদা নবী রুবি টার্ফজোন’। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে টার্ফজোনের আনুষ্ঠানিক যাত্রা উপলক্ষে এ আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন টার্ফজোনের কর্ণধার ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর গোলাম নবী মুরাদ, সাবেক জাতীয় দলের ফুটবলার আমান উল্লাহ আমান, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহমেদ ভূঁইয়া, সমাজসেবক আখতারুজ্জামান, মো. মামুন, মাসুদ, তোফাজ্জল হোসেন টিয়া, মোয়াজ্জেম হোসেন ও মো. আমিনুল ইসলাম শাহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। অনুষ্ঠানে পবিত্র কোরআন খতম শেষে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

টার্ফজোনের উদ্যোগ সম্পর্কে গোলাম নবী মুরাদ বলেন, তাঁর প্রয়াত স্ত্রী শাহিদা নবী রুবির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই এই টার্ফ মাঠ প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। যুবসমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং তাদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টি করাই এ উদ্যোগের অন্যতম উদ্দেশ্য।

তিনি আরও বলেন, নারায়ণগঞ্জের ক্রীড়াঙ্গনের রয়েছে সমৃদ্ধ অতীত ও গৌরবময় ইতিহাস। এ জনপদ থেকে একসময় অনেক প্রতিভাবান খেলোয়াড় জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সুনাম অর্জন করেছেন। সেই ঐতিহ্য ফিরিয়ে আনা এবং নতুন প্রজন্মের খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করতে চান তিনি। এ টার্ফজোন থেকে ভবিষ্যতে ভালো মানের খেলোয়াড় তৈরি হয়ে দেশের ক্রীড়াঙ্গনে অবদান রাখবে—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন