কুড়িগ্রামে ১১ দলীয় ঐক্যের ৭ দফা দাবি আদায় এবং আওয়ামী লীগের নাশকতা, নৈরাজ্য ও জ্বালাও-পোড়াওয়ের অভিযোগ এবং দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলটি কুড়িগ্রাম মেইল বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শাপলা চত্বর প্রদক্ষিণ করে কলেজ মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা জামায়াতের আমীর অধ্যাপক আজিজুর রহমান সরকারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য ও জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক আনোয়ারুল ইসলাম, সাবেক জেলা আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকী, সাবেক জেলা সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি মো. মোশারফ হোসেন।
জেলা সেক্রেটারি মাওলানা আব্দুল হামিদ মিয়া সমাবেশটি সঞ্চালনা করেন। এ সময় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়ুন : আওয়ামী সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে নওগাঁয় জামায়াতের বিক্ষোভ


