শটপুটে তাম্র পদক জিতলেন জাকিয়া সুলতানা

​ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে চলমান ‘বিমসটেক অনূর্ধ্ব-২৩ অ্যাথলেটিক্স মিট-২০২৬’-এর তৃতীয় দিনে নারীদের শটপুট ইভেন্টে তাম্র পদক জিতেছেন বাংলাদেশের অ্যাথলেট জাকিয়া সুলতানা (বিব নম্বর ১০৩)।

​শুক্রবার (২৭ নভেম্বর ২০২৬) অনুষ্ঠিত ৪.০০০ কেজি ওজনের শটপুট ফাইনালে নিজের পঞ্চম প্রচেষ্টায় ১২.৬৪ মিটার দূরত্ব অতিক্রম করে তৃতীয় স্থান অর্জন করেন জাকিয়া। তাঁর ছয়টি প্রচেষ্টার ফলাফল ছিল যথাক্রমে ১১.৬৫, ১১.২৭, ১১.৭৯, ১২.০৪, ১২.৬৪ এবং ১০.৭০ মিটার।

​এই ইভেন্টে ভারতের দুই অ্যাথলেট শীর্ষ দুটি স্থান দখল করেছেন। তৃতীয় প্রচেষ্টায় ১৫.১৭ মিটার ছুড়ে স্বর্ণপদক জিতেছেন ভারতের আনশু (বিব নম্বর ১৩৯) এবং প্রথম প্রচেষ্টায় ১৪.৫৯ মিটার দূরত্ব অতিক্রম করে রৌপ্য পদক পেয়েছেন ভারতের রিয়া ভার্মা (বিব নম্বর ১৭২)। এছাড়া বাংলাদেশের অপর প্রতিযোগী মিনু খাতুন (বিব নম্বর ১০৫) ৮.৫৯ মিটার ছুড়ে সপ্তম স্থানে ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন : কুমিল্লার লাকসাম স্টেডিয়ামকে গ্যালারিসহ পূর্ণাঙ্গ বাস্তবায়নের আশ্বাস যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন