পুতিনের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী নতুন পারমাণবিক সাবমেরিন উন্মোচন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন একটি পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন উন্মোচন করেছেন। মস্কোর দাবি, রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম এটিই দেশটির প্রথম সাবমেরিন। রাশিয়া জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে দেশটির নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (২৭ নভেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে ‘পার্ম’ সাবমেরিনে পতাকা উত্তোলন অনুষ্ঠানে অংশ নেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অনুষ্ঠানের মধ্য দিয়ে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়।

এ সময় পুতিন বলেন, ‘রাশিয়া বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের একটি, যারা এ ধরনের শক্তিশালী পারমাণবিক সাবমেরিন তৈরি করতে সক্ষম। এগুলো এমন অস্ত্র, যার সক্ষমতা ও গুরুত্ব বিশ্বজুড়ে বিস্তৃত।’

পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন রাশিয়ার পারমাণবিক প্রতিরোধব্যবস্থার গুরুত্বপূর্ণ অংশ। পানির নিচে গোপনে চলাচলের সক্ষমতার কারণে কোনো হামলার শিকার হলে এসব সাবমেরিনের মাধ্যমে পাল্টা আঘাত হানার সক্ষমতা বজায় থাকে।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে নৌবাহিনী আরও পাঁচটি সাবমেরিন পাবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির, পার্মও একই শ্রেণির সাবমেরিন। এসব সাবমেরিন বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করে ‘বিশ্বের যেকোনো সমুদ্রাঞ্চলে’ অভিযান চালাতে সক্ষম বলে জানান তিনি।

এছাড়া রাশিয়ার নৌবাহিনীর আধুনিকায়ন অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুতিন। শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার সব পরিকল্পনা পুরোপুরি এবং নির্ধারিত সময়ের মধ্যেই বাস্তবায়িত হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

পড়ুন : টাঙ্গাইলে একসঙ্গে তিন পুত্রসন্তানের জন্ম দিলেন গৃহবধূ

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন