টাঙ্গাইল আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘রানার ও ইয়াদিয়া -আরএস বাইক পয়েন্ট’। শনিবার বিকেলে শহরের বিশ্বাস বেতকায় ময়মনসিংহ রোডে ফিতা কেটে এই বিক্রয় কেন্দ্রটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সভাপতি হাসানুজ্জামিল শাহিন।
বিশিষ্ট সমাজসেবক নাসির আহমেদ খান বাবু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন রানার অটোমোবাইলস পিএলসি-এর প্রধান ব্যবসায়িক কর্মকর্তা আবু হানিফ, রানার অটোমোবাইলস পিএলসি-এর ন্যাশনাল বিজনেস ম্যানেজার টি এম আসিবুল ইমরান প্রমুখ।
বিক্রয়কেন্দ্রটির সার্বিক পরিচালনায় রয়েছেন আরএস বাইক পয়েন্টের টাঙ্গাইলের পরিচালক রাকিবুল ইসলাম রাকিব এবং প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী মনিরুল ইসলাম জামাল।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নতুন এই বিক্রয়কেন্দ্রের মাধ্যমে টাঙ্গাইলবাসীর জন্য রানার ও ইয়াদিয়ার আধুনিক মোটরসাইকেল এবং বৈদ্যুতিক বাইক ক্রয় ও বিক্রয়োত্তর সেবা আরও সহজলভ্য হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যবসায়ী ও বিপুলসংখ্যক মোটরসাইকেলপ্রেমী উপস্থিত ছিলেন।
পড়ুন : আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝিনাইদহে মানববন্ধন


