নোয়াখালীতে খেলাধুলার প্রসারে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

নোয়াখালীর সোনাইমুড়ীতে দ্বিতীয়বারের মতো শুরু হয়েছে আবিরপাড়া ফুটবল টুর্নামেন্ট-২০২৬। স্থানীয় পর্যায়ে ফুটবলের প্রসার, তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং ক্রীড়ামোদীদের বিনোদনের লক্ষ্যে মাসব্যাপী এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে উপজেলার আবিরপাড়া মাধ্যমিক বিদ্যানিকেতন মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য প্রকৌশলী মেজবাহ উদ্দিন রাজুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম।

টুর্নামেন্টের উদ্বোধন করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সদস্য রাসেল ইকবাল মিয়া।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সোনাইমুড়ী পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোতাহের হোসেন মানিক, চাটখিল পৌরসভা বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সোনাইমুড়ী পৌরসভা বিএনপির সদস্য সচিব সৈয়দ রেজা রাব্বি মাহবুব, উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ কুতুব উদ্দিন সানি এবং টুর্নামেন্টের পরিচালক আশরাফ আহম্মেদ।

এ সময় স্থানীয় এলাকাবাসী ও বিপুলসংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। টুর্নামেন্টটি ঘিরে স্থানীয় তরুণ ও ফুটবলপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

পড়ুন : দেখা হলো না জীবিত অবস্থায়, কারাফটকেই সন্তানের নিথর দেহ দেখলেন যুব মহিলা লীগ নেত্রী শর্মী

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন