জামালপুর সীমান্তে সাড়ে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মদ জব্দ

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে সীমান্তবর্তী এলাকা থেকে ২২৭ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে বকশীগঞ্জ উপজেলার ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী দিঘলাকোনা এলাকা থেকে আসামি বিহীন এসব ভারতীয় মদ জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।

জানা গেছে, জামালপুর- ৩৫ বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বকশীগঞ্জের সীমান্তবর্তী ১০৮৯ সীমান্তের পিলারের কাছে দিঘলাকোনা এলাকায় অভিযান পরিচালনা করেন সাতানী পাড়া বিওপির বিজিবি সদস্যরা।

এসময় ২২৭ বোতল ভারতীয় মদ পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন বিজিবির সদস্যরা। অভিযানকালে কাউকে আটক করা সম্ভব হয়নি।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি চোরাচালান ও মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। সেই সঙ্গে সীমান্ত গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

মাদক উদ্ধারের ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পড়ুন : তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা ১১ ডিগ্রি, বাড়ছে শীত

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন