২৬/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
30.4 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৪:০৬ অপরাহ্ণ
বিজ্ঞাপন

১৫ জানুয়ারির মধ্যে জুলাই বিপ্লবের রেভ্যুলেশন ঘোষণা করতে হবে: হাসনাত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, ১৫ জানুয়ারির মধ্যে প্রক্লামেশন অফ জুলাই রেভ্যুলেশন ঘোষণা করতে হবে। ৩১ ডিসেম্বরের পর এতগুলো দিন পেরিয়ে গেলেও সরকারের পক্ষ থেকে দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে না পাইনি।

বিজ্ঞাপন

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে জুলাই বিপ্লবের দলিল হিসেবে ঘোষণাপত্রের দাবিতে কুমিল্লা টাউন হল মাঠে জনসংযোগ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এরআগে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।

এসময় অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে হাসনাত আবদুল্লাহ বলেন, অভ্যুত্থানে শহিদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। আমলাতান্ত্রিক জটিলতার দোহাই দিয়ে তাদের সুবিধাপ্রাপ্তির অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এছাড়া ৩১ ডিসেম্বর পেরিয়ে গেলেও দৃশ্যমান কোন পদক্ষেপ দেখতে পাইনি। চব্বিশ পরবর্তী বাংলাদেশে আমলাতান্ত্রিক জটিলতার দোহাই চলবে না।

এসময় গণঅধিকারের কেন্দ্রীয় কমিটির সদস্য জয়নাল আবেদীন শিশির উপস্থিত ছিলেন।

টিএ/

দেখুন: জুলাই বিপ্লবের ইতিহাস সংরক্ষণে কাজ করছে সরকার: ফারুকী

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন