২৬/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
31.3 C
Dhaka
২৬/০২/২০২৬, ১৫:৩৮ অপরাহ্ণ
বিজ্ঞাপন

ছুটির দিনেও বিশ্বে বায়ুদূষণের শীর্ষে ঢাকা

আজ সাপ্তাহিক ছুটির দিনেও বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে প্রথম স্থানে আছে বাংলাদেশের রাজধানী ঢাকা। ২৭৭ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছে এই শহর, যা বায়ুর মান বিচারে ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

বিজ্ঞাপন

আজ শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সকাল ৮টা ৫৮ মিনিটে আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক এ তথ্য নিশ্চিত করেছে।

এছাড়া, ১৯৯ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের করাচী, তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম স্থানে আছে উগান্ডার কাম্পালা (১৮০), নেপালের কাঠমান্ডু (১৭৮), এবং ভারতের দিল্লি (১৭৭) যথাক্রমে।

আইকিউএয়ারের মতে, এই শহরগুলোর বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, শূন্য থেকে ৫০ স্কোরের মধ্যে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর, ২০১ থেকে ৩০০ স্কোর খুবই অস্বাস্থ্যকর। ৩০১-এর বেশি স্কোর দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এনএ/

দেখুন: শুকিয়ে যাচ্ছে বিশ্বের বড় বড় নদী পানি নিয়ে যুদ্ধ কি আসন্ন? 

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন