০২/০৩/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
24.8 C
Dhaka
০২/০৩/২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
বিজ্ঞাপন

বাপের বাড়ি চলে গেলেন স্ত্রী, অভিমানে স্বামীর আত্মহত্যা

বরগুনার তালতলীতে স্ত্রী ফিরে না আসায় অভিমান করে জহিরুল ইসলাম (২২) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।
গতকাল বুধবার (১৬ এপ্রিল) দিবাগত রাত ৯ টার দিকে উপজেলার ছোটবগী ইউনিয়নের জাকীরতবক এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত জহিরুল ইসলাম একই এলাকার মজিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

জানা গেছে, আট মাস আগে উপজেলার পঁচাকোড়ালিয়া ইউনিয়নের চন্দনতলা এলাকার সবুজ মৃধার মেয়ে লামিয়া আক্তারকে পারিবারিকভাবে বিয়ে করেন জহিরুল ইসলাম। বিয়ের পরে তাদের ভিতরে মনোমালিন্য চলছিল। এরপর ঈদের আগে স্ত্রী লামিয়া তার স্বামীকে ছেড়ে বাবার বাড়িতে চলে যায়। এরপর চেষ্টা করেও তার স্ত্রীর অভিমান ভাঙাতে পারেনি জহিরুল ইসলাম। পরে শ্বশুরবাড়ির স্বজনদের সঙ্গে জহিরুল ইসলামের পরিবারের ফোনে কথাকাটাকাটি হয়। এর জের ধরে গতকাল রাত ৮ টার দিকে বিষ পান করেন জহিরুল ইসলাম।বিষ পানের বিষয়টি টের পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে নিয়ে যাওয়ার পথে জহিরুল ইসলামের মৃত হয়।


তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করেছেন। নিহতের মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

পড়ুন: চাঁদপুরে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

দেখুন: বিয়ে বাড়িতে মাংস দিতে দেরি হওয়ায় কনে পক্ষের উপর বর পক্ষের হা/ম/লা |

ইম

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন