নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নে স্থানীয় যুবদলকর্মী ইয়াছিন আরাফাত শাকিলকে(২৬) গুলি করে হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি।
বেগমগঞ্জ মডেল থানার ওসি লিটন দেওয়ান জানিয়েছেন, নিহত শাকিলের বাবা মোঃ সোলাইমান খোকন বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে মামলাটি দায়ের করেন। মামলার এজাহারে তিনজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ৫/৬ জনকে আসামি করা হয়েছে।
হত্যায় ব্যবহৃত অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে বলেও জানান ওসি। তিনি বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে পুলিশ ও র্যাব সদস্যদের যৌথ টিম গঙ্গাবর বাজারের পাশের একটি পরিত্যক্ত ডোবার পাশের ঝোঁপ থেকে সেমি অটোমেটিক একটি পিস্তল এবং পিস্তরের সাথে থাকা একটি খালি ম্যাগাজিন উদ্ধার করে। এর আগে ঘটনার পরপরই সোমবার রাতে সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যদের যৌথ টিম ঘটনাস্থল থেকে এক রাউন্ড তাজা গুলি ও এক রাউন্ড গুলির খোসা উদ্ধার করে বলে।
সোমবার রাতে বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের গঙ্গাবর বাজার থেকে ৮/৯ জন অস্ত্রধারী সন্ত্রাসী লাবিব নামে এক কিশোরকে অপহরণের চেষ্টা করে। এ সময় যুবদলকর্মী ইয়াছিন আরাফাত শাকিলসহ কয়েজন মিলে সন্ত্রাসীদের বাধা দেন। এতে ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসীরা শাকলকে গুলি করে হত্যা করে। এ সময় অস্ত্রের আঘাতে শাকিলের ছোট ভাই ছাত্রদলকর্মী মোজাম্মেল হোসেন শুভর মাথা ফাঁটিয়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন তিন যুবককে ধরে গণপিটুনীর পর পুলিশে দেয়।
তারা হলেন ধীতপুর গ্রামের মোরশেদ আলম(২৫), জীবন(২৪) ও মনির হোসেন(২২)। তাদের মধ্যে দুইজনকে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসার পর মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। অন্যজনের অবস্থার গুরুতর হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পড়ুন: নোয়াখালীতে এলজিইডি কার্যালয়ে দূর্নীতির অভিযোগ তদন্তে দুদকের অভিযান
দেখুন: নোয়াখালী সোনাইমুড়ী আনসার সদস্যের অভিযানে অ*স্ত্র উদ্ধার
ইম/


