বিজ্ঞাপন

বেসরকারি বিশ্ববিদ্যালয়েও পিএইচডি প্রোগ্রাম চালুর সিদ্ধান্ত

দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে পিএইচডি প্রোগ্রাম চালুর বিষয়ে দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান প্রফেসর ড. এসএমএ ফায়েজ। সার্বিক সক্ষমতা যাচাই করে উপযুক্ত বিশ্ববিদ্যালয়গুলোকে পিএইচডি প্রোগ্রাম চালুর অনুমোদন দেওয়া হবে।

সোমবার (১২ মে) রাজধানীতে ইউজিসি অডিটোরিয়ামে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন-২০১০ (সংশোধন-২০২৪) এর বিষয়ে অংশীজনের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় সমাজেরই একটি অবিচ্ছেদ্য অংশ। সমাজের বিভিন্ন সমস্যা বিশ্ববিদ্যালয়কেও প্রভাবিত করে। তাই বিশ্ববিদ্যালয়গুলোকে সামাজিক সমস্যা নিয়ে গবেষণা পরিচালনা করে সমস্যার সমাধান বের করতে হবে। পরিবর্তিত সামাজিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা ও মানসিক অবস্থা গুরুত্ব সহকারে অনুধাবন করে তাদের প্রত্যাশা পূরণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

ইউজিসি চেয়ারম্যান বলেন, ইউজিসি উচ্চশিক্ষার গুণগত মানোন্নয়ন ও প্রসারে পাবলিক-প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোকে আলাদাভাবে দেখতে চায় না। ইউজিসি নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ নয় বরং সহায়ক প্রতিষ্ঠান হিসেবে উচ্চশিক্ষা ও গবেষণার মানোন্নয়নে ভূমিকা রাখতে চায়।

ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের সিনিয়র সহকারী পরিচালক নূরী শাহরীন ইসলামের উপস্থাপনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ড. মো. সুলতান মাহমুদ। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন।

তিনি বলেন, দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়সমূহ উচ্চশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। উচ্চশিক্ষা প্রসারের সাথে সাথে একটি যথার্থ আইনি কাঠামোর মধ্যে থেকে এ বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করতে হবে।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. সালেহ হাসান নাকিব, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. রেজাউল করিম, নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর মো. নুরুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির ডিন প্রফেসর ড. ইউসুফ হায়দার, বাংলাদেশ বেসরকারি বিশ্ববিদ্যালয় সমিতির সভাপতি ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ড. মো. সবুর খান, জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মজিদসহ বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মনোনীত প্রতিনিধি, ইউজিসির সচিব, বিভিন্ন বিভাগের পরিচালক এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

পড়ুন: ছাত্রদের নতুন কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের

দেখুন: বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ছাত্ররাজনীতি থাকবে কি?

এস

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

বিশেষ প্রতিবেদন